ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ একদিকে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান অন্যদিকে তৃণমূলের অন্দরের চিত্রটা অন্যরকম । একজোট’ হয়ে বিরোধী দল হিসেবে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ দিন অভিষেক জানান, ভোট গণনা প্রক্রিয়া থেকে শুরু করে ইভিএম (EVM) রক্ষণাবেক্ষণ ও স্থানান্তরের অভিযোগ, এমনকী কন্ট্রোল ইউনিটের তথ্যে অসামঞ্জস্য—এমন বেশ কিছু উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। তাঁর বক্তব্য, ‘আমি ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্রগুলোর সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ করা এবং VVPAT স্লিপগুলোর স্বচ্ছ ভাবে গণনা করার দাবি জানিয়েছি।’

পাশাপাশি কেন্দ্রে ও রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করার বার্তাও দেন অভিষেক। উভয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে ‘শক্তিশালী, সরব এবং আপসহীন বিরোধী দল’-এর ভূমিকা পালন করবে তৃণমূল। এমনকি কর্মীদের উদ্দেশে অভিষেকের বার্তা, ‘আমি তৃণমূলের প্রতিটি সমর্থক ও কর্মীকে আহ্বান জানাচ্ছি, এই কঠিন সময়ে আপনারা মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। যদি কেউ হিংসা, ভীতি প্রদর্শন বা হুমকির শিকার হয়ে থাকেন, তবে আপনাদের বিস্তারিত তথ্য আমার সঙ্গে শেয়ার করুন অথবা আমাকে সরাসরি মেসেজ করুন।’

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর