Shuvendu Adhikari

ব্যুরো নিউজ, ১৮ এপ্রিল: ‘মমতা বন্দ্যোপাধ্যায় হামলা করিয়েছে’ বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।

অলিম্পিক ২০২৪: যোগ্যতা থাকা সত্ত্বেও অনিশ্চয়তা রাশিয়ান ক্রীড়াবিদদের! আদৌ কি তাঁরা খেলতে পারবে? 

আজ উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। গত কাল রাম নবমী উপলক্ষে একাধিক জায়গায় পূজা -অর্চনা, মিছিল- র‍্যালি ছিল। কিন্তু দেখা যায় সেই ঘিরেই ঘটে হামলার ঘটনা, কিছু জায়গায় র‍্যালি লক্ষ্য করেই ইট – পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এমনকি এগরায় শোভাযাত্রা লক্ষ্য করে দুষ্কৃতীরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। আর তাতেই গুরুতর জখম হন ৪ জন। ঘটনায় দফায়-দফায় বিক্ষোভ চলে। কার্যত রণক্ষেত্রের চেহারা সামনে আসে।

এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, মমতা গত বার ডালখোলায়, হাওড়ায় করিয়েছিল। আমি টাইট দিয়েছিলাম আদালতে যাওয়ার পড়ে। এখন ৩৮ টা গুন্ডা জেলে আছে। এবারও শক্তিপুড়ে করিয়েছে, আর পূর্ব মেদিনীপুরের এগরায় করিয়েছে। এরপর এমন টাইট দেওয়া হবে আর করতে পারবে না।

‘তাকে ঢাল করে বাঁচার চেষ্টা হয়েছিল’! তৃণমূল ছেড়ে নিজের দলের ইস্তেহার প্রকাশ করে দলের বিরুদ্ধে বোমা ফাটালেন বিভাস অধিকারী

একই সঙ্গে এদিন তাঁকে তৃণমূলের রামনবমী পালন করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জবাব দেন। শুভেন্দু বলেন,  ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন ঠেলায় পড়েছে তাই গাছে উঠেছে। এরপর শীতলকুচি প্রসঙ্গে বলেন, ভোট দেখে করে ওরা। মাল বাজারে বিসর্জনের দিন হরপাবানে যখন ভেসে গেছিল এতো গুলো লোক তখন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝ রাতে আসেনি। জলপাইগুড়ির টর্নেডোতে লোক দেখানোর জন্য আসেছিল। তু খিচ মেরি ফটো। এগুলো সব ভোটের জন্য।

পাশাপাশি শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় ৩ যুবককে। এমনকি তাদের বিজেপি কর্মীদের হুমকিও দিতে দেখা যায়। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এগুলো হচ্ছে অখাঙ্কার এসপি -র জন্য। নির্বাচন কমিশনের উচিত ছিল সেখানকার এসপিকে সরিয়ে দেওয়া। কমিশন তা করেনি। এছাড়াও নির্বাচন কমিশনের আরও যে কাজ গুলো আছে সেগুলো করা উচিত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর