Today's Weather Of West Bengal

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি: দিন যাওয়ার সাথে সাথে বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। বিদায়ের মুখে শীত। আর এর মধ্যেই মুড সুইং করছে বঙ্গের আবহাওয়া। দঃ বঙ্গ থেকে কার্যত বিদায় নিয়েছে শীত। ফলে চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রা। তৈরি হয়েছে একটা অস্বস্তিকর পরিবেশ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দঃ বঙ্গে আপাতত তাপমাত্রা নামার কোন সম্ভাবনা নেই।

বঙ্গে কমেছে শীত, মিলেছে গরমের পূর্বাভাস 

Today's Weather

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দঃ বঙ্গের জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে শুষ্ক থাকবে দঃ বঙ্গের আবহাওয়া।

আজ সকাল থেকে শহর কলকাতায় ঠাণ্ডা হাওয়ার অনুভূতি মিলেছে। পাশাপাশি কুয়াশায় ঢাকা ছিল গোটা শহর। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯২ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৬৬ শতাংশ।

মায়ানমারে প্রবল গৃহযুদ্ধ | রোহিঙ্গা নিয়ে সতর্ক থাকতে হবে এ রাজ্যকেও

পাশাপাশি আজ দঃ বঙ্গের কোন জেলায় বৃষ্টি না হলেও উঃ বঙ্গের দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উঃ বঙ্গের বাকি জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর