ইসলামের

ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: রূপম ইসলামের প্রোগ্রামে পুলিশের লাঠিপেটা | অস্ত্র সহ আটক ৪

রূপম ইসলামের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের।

প্রতারণার অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা

কালনায় গায়ক রূপম ইসলামের শো-তে চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত লাঠিপেটা করতে হয় কালনা থানার পুলিশকে।  অস্ত্র সহ আটক বেশ কয়েকজন। গানের অনুষ্ঠানে অস্ত্র কেন?

ঘটনাটি ঘটেছে বুধবার। পূর্ব বর্ধমানের কালনাতেও ‘পিঠে-পুলি’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ছিলেন ফসিলস-সহ রূপম ইসলাম। সন্ধ্যে থেকেই গান শুনেতে মাঠে জরো হন প্রচুর মানুষ। মাঠে ঠাঁসা ভিড়, মাছি গলারও জায়গা নেই। এদিকে প্রিয় গায়ককে এক ঝলক দেখতে মাঠের বাইরেও ভিড় ভক্তদের। ভিড়ের ঠেলায় পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়।

এরপরই ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ। ভিড় খালি করার নির্দেশ দিলেও কেউই মাঠ ছাড়তে নারাজ। শ্রোতা- দর্শক তখন মেতে  উঠেছে রূপমের গানে। এরপরই কালনা থানার পুলিশকে লাঠিপেটা করে বলে খবর।

এ দিকে, পুলিশের ‘অ্যাকশন’ শুরু হতেই হুড়োহুড়ি পড়ে যায় মেলার ভিতরে। অনেক মানুষ রাস্তাতেই পড়ে যান। এমনকী পাঁচিল টপকেও কেউ কেউ বের হওয়ার চেষ্টা করেন। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পুলিশের ভ্যানে তোলা হয় অনেককে। তবে চারজনকে অস্ত্র সমেত আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর