ব্যুরো নিউজ, ১২ ডিসেম্বর: সাবেক সফল এমপি আলহাজ্ব আখতারউজ্জামানকে নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাবেক সফল এমপি আলহাজ্ব আখতারউজ্জামানের নিজের বাড়িতে চলছে নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়। কালীগঞ্জের সাবেক সফল এমপি ও কালিগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি ও জিএস, সাবেক সফল এমপি , সাবেক প্রশাসক ও চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ্ব আখতারউজ্জামানের নিজের বাড়িতে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বালুর বিরুদ্ধে বিস্ফোরক ED | ধান কিনেই ৪০০ কোটির ‘দুর্নীতি’
৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গাজীপুর, ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন জননেতা আলহাজ্ব আখতারউজ্জামান। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। তিনি সকলের দোয়া চেয়েছেন। তিনি নিজের সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কোন প্রতিহিংসা ও উস্কানিমূলক কাজ করা যাবে না। নির্বাচনী আচরণ বিধি মেনে কার্যক্রম করার নির্দেশ দেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বক্তব্যে বলেন বৃক্ষ রে তোর নাম কি? ফলে পরিচয়।
তিনি নিজের সকল নেতাকর্মীদের নমনীয় হয়ে কাজ করার অনুরোধ জানান। ১৮ ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর নির্বাচনী প্রচার- প্রচারণা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি । তিনি আরও বলেন সাধারণ জনগনের প্রতি আমার যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে। ক্ষুদ্র তৃনমুল ও গ্রামের সাধারণ মানুষের প্রতিও আমার যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে। ৭ ই জানুয়ারি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, কোন বিশৃঙ্খলা করা যাবে না। নির্বাচনে কোন প্রার্থী বা ভোটারদের বাধা দেওয়া যাবে না। শান্তি প্রিয় নির্বাচন হবে। জনপ্রিয়তার মধ্য দিয়ে ভোটে যে পাশ করে আসবে তাকেই জনগণের সেবা করার সুযোগ দেওয়া হবে। ইভিএম নিউজ





















