ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাই (Latest News) করমন্ডল দুর্ঘটনার ক্ষত শোকাতে না শোকাতেই ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। হাওড়া ফলনুমা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে পরপর ৩ টি বগি।
হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেসে ভয়াবহ আগুন।সূত্র মারফত জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে চলন্ত ট্রেনে আগুন লেগে যায় শুক্রবার সকালে। তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনায় সমস্ত রেলযাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করে নেওয়া সম্ভব হয়েছে।
সঙ্গে সঙ্গে অ্যালার্ট জারি করা হয়। পগিদিপল্লী-বোম্বাইপল্লী স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দ্রুত নামিয়ে আনা হয় সকল যাত্রীদের। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গ্রাস করে ট্রেনটিকে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। S4, S5, S6, S7 কামরা সম্পূর্ণরূপে জ্বলে গিয়েছে বলে জানা গিয়েছে। (EVM News)










