[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৫ই মে ২০২৬ঃ  রাজ্য রাজনীতিতে পালাবদলের পর প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে। এই আবহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই স্কুল শিক্ষা দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই প্রিয়দর্শিনী মল্লিককে সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ দিতে হবে, যেখানে তিনি পূর্বে অধ্যাপনা করতেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রিয়দর্শিনী মল্লিকের কাজে অনিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল, যার ফলে সংসদের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। এই কারণে তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তিনি তাতে নারাজ ছিলেন। অবশেষে রাজ্য সরকার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই অপসারণ নিয়ে প্রিয়দর্শিনী বা জ্যোতিপ্রিয়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা দফতরে একাধিক পরিবর্তন হয়েছে। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও পদত্যাগ করেছেন। পূর্ণ মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষা দফতরের দায়িত্ব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর