রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঠান্ডা আরও বাড়বে এবং কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

বেলডাঙায় হিন্দু নিধনের অভিযোগ, মমতাকে আক্রমণ সুকান্তের

দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ


রবিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রির কাছাকাছি। এ সময় রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে।

স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা কিঞ্জল নন্দের

উত্তরবঙ্গের আবহাওয়াঃ

উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের ওপর শুষ্ক থাকবে। তবে বুধবার দার্জিলিঙের এক-দুটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু এলাকায় রবিবার থেকে মঙ্গলবার সকালবেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা কমে ৫০-২০০ মিটারে নেমে যেতে পারে।

কুয়াশা বেশি পড়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আগামী কয়েকদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন হবে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা যাবে না।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর