ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কতটা উপকারী

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার খুব উপকারী এবং সহজ। এটি ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, ফুসকুরি, দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল ও ঝকঝকে। এই ক্যাপসুলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুষ্টি দেয় এবং ত্বকের মরা কোষ দূর করে, ত্বককে আরও কোমল এবং সতেজ রাখে।

অক্ষয় কুমারের মজার মন্তব্যে হেসে উঠল পুরো হলঃ কেজরিওয়াল হতে পারেন অভিনেতা!

উপকারীতা


ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার একদম সহজ। প্রথমে, যদি ব্রণ হয়ে যায় এবং ব্রণর দাগ হয়ে যায়, তাহলে রাতে ঘুমানোর আগে ভিটামিন ই ক্যাপসুল থেকে জেল বের করে শুধুমাত্র ব্রণের দাগের ওপর লাগান। যতদিন না দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন ব্যবহার করুন।চোখের নিচে কালো দাগ দূর করতেও ভিটামিন ই ক্যাপসুলের জুরি মেলা ভার।চোখের নিচে কালো দাগ দূর করতে সারারাত চোখের নিচে ভিটামিন ই জেল লাগিয়ে রাখুন। তবে লাগানোর পর হালকা করে ম্যাসাজ করুন। এতে ডার্ক সার্কেল কমে যাবে এবং ত্বক হবে মসৃণ।

তারকাখচিত ছবি মানেই সাফল্য নয়ঃ বক্স অফিসে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন বিদ্যা বালন

এছাড়াও, ত্বককে টানটান রাখতে এবং  শুষ্কতা কমাতে ভিটামিন ই ক্যাপসুল সাহায্য করে। এক চামচ মধু, দু’চামচ দুধ এবং দুটি ভিটামিন ই ক্যাপসুলের জেল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই পদ্ধতি অনুসরণ করলে ত্বক হবে মোলায়েম এবং বাচ্চাদের মতো কোমল।তবে,ত্বকের বিশেষ  সমস্যা থাকলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর