ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :শীত শুরু না হলেও, বিয়ের মরশুম ঠিকই জমে উঠেছে। সামনেই রয়েছে একাধিক বিয়ের অনুষ্ঠান। অনেকেই নিমন্ত্রণ পেয়েছেন বিয়েবাড়িতে, কিন্তু শুধু উপস্থিত থাকলেই তো হবে না—উপহারও তো সঙ্গে নিয়ে যেতে হবে। আর উপহারের ক্ষেত্রে সোনা বা রুপোর গহনার থেকে ভালো আর কিছুই হতে পারে না! এখন বাজারে অল্প বাজেটেই পাওয়া যায় হালকা ওজনের (লাইট ওয়েট) গহনা, যা উপহারের জন্য একদম পারফেক্ট।
সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের
জেনে নিন আজকে সোনা ও রুপোর মূল্য-
আজই রয়েছে সোনা ও রুপো কেনার দারুণ সুযোগ, কারণ আজকের বাজারে সোনা ও রুপোর দাম একযোগে কমেছে। আসুন দেখে নেওয়া যাক আজকের নতুন দর।
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭,০৮৪ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ৭০,৮৪০ টাকা। যদি ১০০ গ্রাম সোনা কেনার কথা ভাবেন, তবে খরচ হবে ৭,০৮,৪০০ টাকা। একদিনের মধ্যে প্রতি গ্রামে দাম কমেছে ১০০ টাকা।
এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করল রাজ্য কমিটি
২৪ ক্যারেটের খাঁটি সোনার ১ গ্রাম কিনতে খরচ ৭,৭২৮ টাকা। ১০ গ্রাম সোনার জন্য লাগবে ৭৭,২৮০ টাকা, আর ১০০ গ্রাম সোনার মূল্য পড়বে ৭,৭২,৮০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার হ্রাস দেখা গিয়েছে।
১৮ ক্যারেটের সোনাও আজ কম দামে পাওয়া যাচ্ছে। ১ গ্রাম সোনার দাম ৫,৭৯৬ টাকা এবং ১০ গ্রাম কিনতে খরচ ৫৭,৯৬০ টাকা। ১০০ গ্রাম কিনতে চাইলে লাগবে ৫,৭৯,৬০০ টাকা। এখানেও একদিনে দাম কমেছে ১০০ টাকা।
বউবাজারে নতুন সুড়ঙ্গ নির্মাণে এগোচ্ছে কাজ, ভোগান্তি কমাতে উদ্যোগ
সোনার পাশাপাশি রুপোর দামেও আজ হ্রাস লক্ষ্য করা গেছে। আজকের দর অনুযায়ী, ১০০ গ্রাম রুপো ৯,০৯০ টাকায় পাওয়া যাচ্ছে এবং ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৯০,৯০০ টাকা।




















