
মায়ানমারে ভূমিকম্পের পর সংঘর্ষবিরতি! বিপর্যয় নাকি নতুন কোনো ষড়যন্ত্র?
ব্যুরো নিউজ, ৩১ মার্চ : মায়ানমারে এক বিধ্বংসী ভূমিকম্পের ফলে দেশের গুরুত্বপূর্ণ সেতু ও সড়কগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে, যার ফলে উদ্ধার অভিযান এবং ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে।রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (OCHA) জানিয়েছে, রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, কারণ ভূমিকম্পের পরপরই আরও আফটারশক অনুভূত হয়েছে।



























