
ফের ট্রেন দেরি! অফিস টাইমে ফুলেশ্বরে নিত্যযাত্রীদের বিক্ষোভে অবরোধ
ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :দীর্ঘদিন ধরে রোজ ট্রেনের দেরিতে আসা আর লেট করে অফিসে পৌঁছানো নিত্যযাত্রীদের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাওড়া দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এদিন ট্রেন দেরিতে আসায় ভেঙে পড়ল সহ্যের বাঁধ। অফিস টাইমে ট্রেনের এই দেরির প্রতিবাদে উত্তাল হলো ফুলেশ্বর স্টেশন। ডাউন ও মিডল লাইনে দাঁড়িয়ে রইল একের পর এক লোকাল ট্রেন, এমনকি মালগাড়িও থমকে



























