
শাশুড়ির মৃত্যু কামনা করে মন্দিরের প্রণামী বাক্সে ২০ টাকার নোট? ভক্তের অবাক করা প্রার্থনায় চোখ কপালে পুরহিতদের
ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:মন্দিরে প্রণামী দেওয়ার ঘটনা সাধারণ হলেও, এক ভক্তের ২০ টাকার নোটে লেখা প্রার্থনা রীতিমতো সবার চোখ কপালে তুলেছে। এমনকি সেই প্রণামী নোটে মৃত্যুকামনা করার মতো একটি লেখা দেখে হতবাক হয়েছেন মন্দিরের পুরোহিতরা। সেখানে লেখা ছিল, ‘ভগবানের দয়ায় আমার শাশুড়ির মৃত্যু হোক!’ এমনটা দেখে চমকে উঠেছে অনেকেই। মন্দিরের প্রণামী বাক্সে সাধারণত টাকা বা অন্যান্য দানপত্র পাওয়া যায়, কিন্তু এই


























