
WB ECI SIR : এসআইআর-এর কাজ স্থগিতের মুখ্যমন্ত্রীর আর্জির মাঝেই ডিজিটাইজেশনে গাফিলতিতে ৭ বিএলও-কে শোকজ কমিশনের
ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৫ : রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই বুথ লেভেল অফিসারদের (BLO) উপর কাজের চাপ আরও বাড়াল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। যদিও এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজেশনের চূড়ান্ত সময়সীমা ৪ ডিসেম্বর পর্যন্ত ছিল, কিন্তু ইসিআই এখন রাজ্যের সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিয়েছে যে, ২৫ নভেম্বরের মধ্যেই এনুমারেশন ফর্ম সংক্রান্ত যাবতীয় কাজ সম্পূর্ণ করতে


























