মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর: ২০ মে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক, জনসভার সম্ভাবনা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২০ মে প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক ও জনসভার সম্ভাবনা। ফলতা উপনির্বাচন নিয়ে বার্তা, একাধিক নতুন ঘোষণার আশা।

Share:

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন বলে সূত্রের খবর। শিলিগুড়িতে তাঁর একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। এরপর উত্তরকন্যাতেও তিনি যেতে পারেন বলে জানা গেছে।

এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগে, গত ১৬ মে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ফলতা উপনির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সেই সভায় তিনি বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে জনসভা করেন এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

পাশাপাশি, ফলতায় শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য আবেদন জানান এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করার বার্তা দেন। ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ব্যবস্থা, জনদরদী প্রকল্প এবং অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এবার উত্তরবঙ্গ সফরে গিয়েও তিনি একাধিক নতুন ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। এই সফর তাঁর প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা তৈরিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।