শুভেন্দু অধিকারী

ব্যুরো নিউজ,১১ নভেম্বর:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আবাস যোজনার টাকা নিয়ে আবারও আক্রমণ করেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ৪০ লক্ষ বাড়ির জন্য ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু সেই টাকা কোথায় গেল তা পরিষ্কার নয়। শুভেন্দু বাবু বলেন, ‘এত টাকা দেওয়া হয়েছে, কিন্তু কোথায় সে টাকা? আগে হিসাব দিন, তারপর আবার দাবি করুন।’

তিন মাসের শিশুকে রাস্তায় আছড়ে আছড়ে খুন করলেন যুবক!

কোথায় গেল এত টাকা?

তিনি আরও দাবি করেন, গ্রামাঞ্চলে ১ লাখ ২৫ হাজার টাকা এবং শহরাঞ্চলে ১ লাখ ৮৫ হাজার টাকা বাড়ি প্রতি কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল। রাজ্য সরকারের মাধ্যমে এর বাকি অংশও দেওয়া হয়। কিন্তু, তিনি বলেন, ‘তৃণমূলের নেতারা বড় বড় পাকা বাড়ির মালিক হয়ে যাচ্ছেন, অথচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত উপভক্তারা।’অপরদিকে  মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা দেওয়া হবে। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষায় উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করার কাজ চলছে, কিন্তু এর মধ্যেই কিছু জায়গায় অভিযোগ উঠেছে যে, শাসক দলের ঘনিষ্ঠদের ঘর দেওয়া হচ্ছে, যোগ্যদের বাদ দেওয়া হচ্ছে।

পেনশন চালু রাখতে নভেম্বরের মধ্যে জমা দিন লাইফ সার্টিফিকেট, জানুন সহজ পদ্ধতি

তৃণমূল নেতা শান্তনু সেন পালটা অভিযোগ করেছেন যে, কেন্দ্রের সরকার রাজ্যে বিজেপির জন্য সুবিধা তৈরি করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে রাজ্যবাসীর জন্য ঘর দেওয়ার কাজ করছেন।এদিকে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘রাজ্য সরকার যেসব টাকা মঞ্চে তুলে দেখায়, সেই টাকার হিসাব দিতে হবে। ৪৫ হাজার কোটি টাকার অপব্যবহার হয়েছে কিনা, তার সঠিক হিসাব দেশের জনগণের সামনে আসা উচিত।’

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর