কলকাতায় এসএফআইয়ের বিক্ষোভ

ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:কলকাতায় ট্যাবের টাকা ‘বেহাত’ হওয়ার অভিযোগ নিয়ে এ বার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই রাস্তায় নেমেছে। সোমবার শিয়ালদহ স্টেশন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে তারা।

তৃণমূলে শৃঙ্খলারক্ষা কমিটি পুনর্গঠন, নতুন মুখপাত্রদের দায়িত্ব ভাগ

৫০ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগ


‘ট্যাবের টাকা কোথায় গেল?’— এই স্লোগান তুলে বিক্ষোভে অংশ নেয় এসএফআই। মিছিল শেষে কলেজ স্ট্রিট মোড়ে পথ অবরোধ করে তারা। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ও রাজ্য সভাপতি প্রণয় কার্য্যীর নেতৃত্বে এই কর্মসূচি ছিল।

বীরভূমে অনুব্রতর নেতৃত্বেই কি চলবে তৃণমূল? কি জানালেন মুখ্যমন্ত্রী ?

দেবাঞ্জন বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছড়াচ্ছে, সরকারি টাকা তৃণমূল কংগ্রেসের তহবিলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি, চাকরি প্রার্থীদের মঞ্চ ‘সংবিধান দিবস’কে সামনে রেখে দাবি জানিয়েছে ৫০ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগের।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর