salman-khan-jacob-co-billionaire-watch

ব্যুরো নিউজ,১৩ সেপ্টেম্বর:ঘড়ি নয়, যেন এক অভূতপূর্ব অলঙ্কার! বিশ্বের অন্যতম নামী ঘড়ি নির্মাণ সংস্থা ‘জেকব অ্যান্ড কোং’-এর বিলিওনেয়ার ৩ মডেলের ঘড়ি এবার শোভা পেল বলিউড সুপারস্টার সলমন খানের হাতে। সল্লু মিঞার ভক্তরা জানেন, ঘড়ি এবং রিসলেটের প্রতি তার ভালোবাসা কতটা গভীর। সলমনের ব্যক্তিগত সংগ্রহে এই ধরনের বিখ্যাত সংস্থার ঘড়ির সংখ্যা কম নয়।এই বিশেষ ঘড়িটি সলমনকে পরিয়ে দিয়েছেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা জেকব আরব। জেকব নিজেই সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন। আমেরিকার জনপ্রিয় অলঙ্কার ও ঘড়ি নির্মাতা সংস্থা ‘জেকব অ্যান্ড কোং’ তাদের একটি অনুষ্ঠানে সলমনকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিল। ভিডিওতে দেখা যায়, জেকব সলমনকে ঘড়িটি পরাচ্ছেন। সামাজিক মাধ্যমে জেকব লিখেছেন, “আমি সাধারণত কারও হাতে বিলিওনেয়ার ঘড়িটি দিই না, তবে সলমন আলাদা।”

রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের কাছে বড় নির্দেশ জারি কলকাতা মেট্রো নিয়ে 

কেন এই ঘড়ি এত আলোচনায়?

এই ঘড়ির বিশেষত্বই তার আকর্ষণের কারণ। ঘড়িটি হীরের দ্বারা শোভিত, যা একটি বিরল ‘মাস্টারপিস’ । এতে রয়েছে ৭১৪টি সাদা হিরে। এর ভিতরের অংশে ১৫২টি সাদা এমারেল্ড কাট হিরে এবং ৫৭টি ব্যাগেট কাট হিরে রয়েছে। এই সমস্ত হিরে মিলে ঘড়িটির মূল্য ৪১.৫ কোটি টাকা।

আরজি করের বিরুদ্ধে চলা আন্দোলনে উষা উথুপের নতুন গান কেমন করে অবদান রাখছে?

সলমনের হাতে এই মহামূল্যবান হীরক খচিত ঘড়ি দেখে অনেকেই মন্তব্য করেছেন যে, ঘড়ির মূল্য বেড়ে গেছে। সলমনের নিজস্ব সংগ্রহও কিছু কম নয়। এক সময় ‘দাবাং’ তারকা সলমন তার সাজ-পোশাক নিয়ে সবার নজর কেড়েছিলেন। বিশেষ করে, তিনি ‘পটেক ফিলিপ’ ব্র্যান্ডের অ্যাকোয়ানট লুস রেনবো হট জোয়ালেরি মডেলের হিরে খচিত ঘড়ি পরেছিলেন, যার মূল্য প্রায় ২৩ কোটি টাকা ছিল। ঘড়িটির ১৩০টি হিরে এবং নানা রঙের ৭৭৯টি পাথর ডায়ালকে ঘিরে ছিল।

তবে, ‘জেকব অ্যান্ড কোং’-এর এই নতুন ঘড়িটির মূল্য তার চেয়েও বেশি।এই সংস্থার গয়না ও ঘড়ি হলিউড তারকাদেরও আকর্ষণ করে। ম্যাডোনা এবং রিহানা এদের মধ্যে উল্লেখযোগ্য নাম।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর