ঋষভ পন্থের আইপিএলে ভবিষ্যত কি?

ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:২২ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy)। ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে দুই শীর্ষে থাকা দল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে লড়াইয়ের দিকে।তবে ক্রিকেট বিশ্বের মনোযোগ শুধু এই মহাযুদ্ধে আটকে নেই।২৪ এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল নিলাম। আর সেটি নিয়েও উত্তেজনা তুঙ্গে। এমনকি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মাঝেও আইপিএল নিলাম নিয়ে চর্চা চলছে।

চোটের অন্ধকারে কি ফিকে হবে শামির নিলাম দামের আলো?

আইপিএল নিলামে এবার পন্থকে কে কিনবে?

এই নিলামে একাধিক ক্রিকেটারের দিকে নজর থাকবে, তাদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি এবং গত মরশুমে দলেকে নেতৃত্বও দিয়েছেন তিনি। কিন্তু এবার দিল্লি ক্যাপিটালস তাকে রিটেন করেনি, যার ফলে পন্থের নাম উঠতে চলেছে আইপিএল নিলামে।অপরদিকে পার্থে প্রথম টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লায়ন ঋষভ পন্থকে জিজ্ঞাসা করেন, ‘কোন দলে যাচ্ছো?’ পন্থও বিষয়টি এড়িয়ে যাননি, বরং হাস্যরসের সঙ্গে একদম সহজভাবে দুটি শব্দে উত্তর দিয়ে বিষয়টি পরিষ্কার করে দেন, ‘ধারণা নেই।’ লায়নের প্রশ্নটি যে পন্থের মনোযোগ ভেঙে দেওয়ার চেষ্টা ছিল,তা স্পষ্ট।

আইপিএল ২০২৫ঃ নিলামের সময়সূচি পরিবর্তন, ঘোষিত হলো আগামী তিন বছরের সূচি

এর আগে, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ছাড়ার বিষয় নিয়ে সুনীল গাওস্কর মন্তব্য করেছিলেন যে, সম্ভবত টাকার কারণে পন্থকে দিল্লি ছাড়তে হয়েছে। তবে পন্থ নিজে স্পষ্ট জানিয়েছেন যে, টাকার কারণে তিনি দল ছাড়েন নি। সোশ্যাল মিডিয়ায় তিনি সাফ জানিয়েছেন,‘আমার রিটেনশনের বিষয়টা (রিটেন না হওয়া) একেবারেই যে টাকার জন্য ছিল না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি।’ এই মন্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে, পন্থের দিল্লি ক্যাপিটালস ছাড়ার কারণ অন্য কিছু হলেও, টাকার কারণে নয়। আইপিএল নিলামে এবার পন্থকে কে কিনবে, তা নিয়ে কৌতূহল এখনও রয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর