রবীন্দ্রনাথের অসম্মান: কপিল শর্মার শো নিয়ে শ্রীজাতের প্রতিবাদ

ব্যুরো নিউজ,২ নভেম্বর:সম্প্রতি কপিল শর্মার কমেডি শোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। কবি শ্রীজাত এই ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন, রবীন্দ্রনাথের গান “একলা চলো রে” নিয়ে মস্করা করার জন্য তিনি আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।শ্রীজাত জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাঙালির কাছে অত্যন্ত পবিত্র। তাঁর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী বাঙালির কাছে উৎসবের মতো পালন করা হয়। কিন্তু কপিল শর্মার শোতে তাঁর গান নিয়ে তামাশা করার ঘটনায় বাঙালির আবেগে আঘাত লেগেছে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শ্রীজাত লিখেছেন, “আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অসম্মান সহ্য করা সম্ভব নয়।”

নারকেলডাঙা ঘটনায় ভুয়ো খবরের বিরুদ্ধে কলকাতা পুলিশের সতর্কবার্তা

কি ঘটেছিল?

সেই এপিসোডে দেখা যায় ক্রুষ্ণা অভিষেক স্টেজে এসেই কাজলকে উদ্দেশ্য করে বলছেন, ‘আমি কখনো একা যাই না’। আর তাতে কপিল বলছেন, ‘একলা চলো রে…’! তারপর ক্রুষ্ণা বলেন, ‘জীবনে চার বা পাঁচজনের দল বানিয়ে হাঁটো। একলা নয়। একদিন আমি রাস্তায় একা হাঁটছিলাম আর চার-পাঁচটা কুকুর আমায় ঘিরে ধরে। আমি জানি একমাত্র, সেদিন নিজেকে কীভাবে বাঁচিয়েছি… আমি তাই সবসময় তিন, চার বা পাঁচজন নিয়ে হাঁটার পক্ষপাতি।’ কপিল শর্মার শোতে কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক।তিনি এই বিতর্কিত মন্তব্যটি করেছেন, তিনি জানিয়েছেন যে তার উদ্দেশ্য কখনো কাউকে আঘাত করা নয়। তিনি বিনোদন দেওয়ার জন্যই পারফর্ম করেন।

নভেম্বরের শুরুতেই রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলেন আইএমডি!

বৃহস্পতিবার শ্রীজাত ফেসবুকে লেখেন, ‘কপিলের শোতে রবীন্দ্রনাথের গান নিয়ে মস্করা করা হয়েছে। আমি নিশ্চিত, এমনটা গালিব বা প্রেমচন্দের কাজ নিয়ে করার কেউ করতে সাহস পেত না।’ তিনি আরও জানান, ‘রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তাঁর অসম্মানে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আহত বোধ করছি।’ শ্রীজাত জানান, যদি শোয়ের নির্মাতারা তার দাবিগুলি সাতদিনের মধ্যে না মেনে নেয়, তাহলে তিনি আইনি পথে যাবেন। রবীন্দ্রনাথ লিখেছেন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’,” তিনি মন্তব্য করেন, এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, তিনি একা হলেও এই লড়াই চালিয়ে যাবেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর