মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈহাটি সফর

ব্যুরো নিউজ,২৭ নভেম্বর:মঙ্গলবার নৈহাটিতে এসে বড়মা মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, তিনি মন্দিরে শাড়ি, ফুল ও নাড়ু দিয়ে বড়মার পুজো দেন এবং ঘণ্টা বাজিয়ে মঙ্গলারতি করেন। পুজোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি, তিনি ২০১৯ সালের কথা স্মরণ করেন, যখন নৈহাটির রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারাত্মক অত্যাচারের শিকার হয়েছিল।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ, মেট্রো পরিষেবা শীঘ্রই চালু হতে পারে

মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণ


মুখ্যমন্ত্রী জানালেন, নৈহাটির বর্তমান পরিস্থিতি তুলনায় অনেক ভালো। তিনি বলেন, ২০১৯ সালে যখন এখানকার পার্টি অফিসে বসে নৈহাটিবাসীদের সাহস দিতে চেয়েছিলাম, তখন অনেক কটু কথা শুনতে হয়েছিল। কিন্তু, আমরা হাল ছাড়িনি।এদিন তিনি আরও একগুচ্ছ ঘোষণা করেন। মমতা জানান, বড়মার মন্দিরের ঢিলছোঁড়া দূরত্বে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। এই ফাঁড়ির মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হবে। এছাড়া, নৈহাটি ফেরিঘাটের সংস্কারও করা হবে। ফেরিঘাটের উন্নয়নে ১০ লাখ টাকা বরাদ্দ করা হবে, এবং সেখানে হাইমাস্ক আলো বসানো হবে। এছাড়া, নৈহাটি পুরসভার সামনে একসময় যখন তিনি ধরনায় বসেছিলেন, সে বিষয়েও মুখ্যমন্ত্রী স্মৃতিচারণ করেন।

আইপিএল ২০২৪ মেগা নিলামে কেন কিছু বিশ্বমানের ক্রিকেটাররা দল পেলেন না?

মুখ্যমন্ত্রী নৈহাটিতে এসে বলেন, আমার গোত্র হল মা-মাটি-মানুষ। এই গোত্রে আমি সব জায়গাতেই পুজো দিই।এছাড়া, মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নৈহাটিতে যে রাজনৈতিক উত্তেজনা ছিল, তা আজ অনেকটাই কমেছে।মুখ্যমন্ত্রীর এই সফরকে নৈহাটির রাজনৈতিক পরিস্থিতির উন্নতির নিদর্শন হিসেবেই দেখছেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জয়ও এই সফরের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর