লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মগজধোলাইয়েই বাবাকে খুন করল শিব কুমার গৌতম

ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:১২ অক্টোবর মুম্বইয়ে প্রবীণ রাজনীতিক বাবা সিদ্দিকির খুনের ঘটনার মূল অভিযুক্ত শিব কুমার গৌতম শিকার করেছেন যে, লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে ভুল বুঝিয়ে বাবাকে খুন করিয়েছে। শিব কুমার গৌতম দাবি করেছে, তার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পর্ক ছিল এবং লরেন্সের ভাই অনমোল বিষ্ণোইয়ের নির্দেশে সে বাবাকে খুন করেছে। তবে, তার দাবি অনুযায়ী, গ্যাংয়ের সদস্যরা তাকে মগজধোলাই করে। তাদের পক্ষ থেকে তাকে মিথ্যা গল্প শুনানো হয়েছিল, যা তাকে উদ্বুদ্ধ করে বাবা সিদ্দিকিকে খুন করতে।গত মাসে মুম্বইয়ে দশেরার উৎসব চলাকালীন শিব কুমার গৌতম বাবা সিদ্দিকিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করে। প্রায় একমাস ধরে গৌতমের খোঁজে পুলিশ তৎপর ছিল এবং অবশেষে তাকে নেপাল পালানোর আগেই ধরা হয়। তবে, এই ঘটনার আগে পুলিশ গুরনেল সিং এবং ধর্মরাজ কাশ্যপ নামে আরও দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

আইপিএল নিলামে মল্লিকার দুটি বড় ভুলঃ ২৫ লাখ ও ৪০ লাখ টাকা অতিরিক্ত খরচ

বাবা সিদ্দিকির সঙ্গে দাউদ ইব্রাহিমের কি সম্পর্ক ?


পুলিশের তদন্তে জানা গেছে যে, শিব কুমার গৌতমও উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তাকে মুম্বই পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে বাহারাইচের নানপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গৌতম গ্রেফতার হওয়ার পরই তার বেশ কিছু অদ্ভুত দাবি করে। সে পুলিশের গোয়েন্দাদের বলেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে ভুল বুঝিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।গৌতম আরও দাবি করেছে, শুভম লোঙ্কার নামক এক ব্যক্তি তাকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ছবি দেখিয়েছিল এবং বলেছিল, এই ব্যক্তি ভারতের শত্রু, এবং বাবা সিদ্দিকি ‘ভারতের শত্রু’ গ্যাংস্টারের বন্ধু। যদিও পুলিশের তদন্তে কখনও বাবা সিদ্দিকির সঙ্গে দাউদ ইব্রাহিমের কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি।

বেসরকারি বাসের রেষারেষি বন্ধে নতুন পদক্ষেপঃ পরিবহণমন্ত্রীকে স্মারকলিপি

পুলিশ সূত্রে আরও জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং অল্পবয়সী ছেলেদেরকে ভুল বুঝিয়ে অপরাধ করানোর জন্য এমন ধরনের কৌশল অবলম্বন করে। তারা এসব ছেলেদের মোটা টাকা দিয়ে প্রলুব্ধ করে অপরাধের দিকে ঠেলে দেয়। এসব মিথ্যা গল্প শুনিয়ে তাদের পথভ্রষ্ট করে তোলা হয়।শিব কুমার গৌতম এই হত্যাকাণ্ডের পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যে পরিকল্পনা ছিল, তা পুরোপুরি স্বীকার করে নিলেও পুলিশ তার দাবিকে সন্দেহের চোখে দেখছে। এই ঘটনায় আরও একজন অভিযুক্ত শুভম লোঙ্কার এখনও পলাতক রয়েছে। পুলিশ তার খোঁজে তৎপর রয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর