ট্রাম্পের আস্থাভাজন কাশ প্যাটেল হলেন এফবিআই-এর নতুন প্রধান

ব্যুরো নিউজ,১ ডিসেম্বর:নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রথমে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এর জন্য কাশ প্যাটেলকে প্রার্থী হিসেবে ভাবছিলেন। শেষমেশ তাকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ করেন।ট্রাম্প কাশকে দুর্দান্ত আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ তত্ত্বের একজন নিবেদিত যোদ্ধা বলে অভিহিত করেছেন।ট্রাম্প দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কার্যকালে কাশ অসাধারণ কাজ করেছেন।

ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ চুরি, সহকারী প্রধান শিক্ষক গ্রেফতার

‘কাশ মেমো’


কাশ প্যাটেল ১৯৮০ সালের ২৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা উগান্ডার এবং মা তানজানিয়ার। তবে কাশের পরিবারের মূল শেকড় গুজরাটে। সংবাদ সংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমরা গুজরাটি।’ কাশ ভার্জিনিয়ার রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটি স্কুল অফ ল’ থেকে আইন শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন।ফ্লোরিডায় তিনি আট বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে ওয়াশিংটনে এসে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে মার্কিন বিচার বিভাগের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৮ সালে কাশ প্রথম প্রচারের আলোয় আসেন, যখন তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় নিয়ে তদন্তকারী ‘হাউস ইনটেলিজেন্স কমিটি’র জন্য একটি গুরুত্বপূর্ণ মেমো প্রস্তুত করেন।এই মেমোতে অভিযোগ করা হয়েছিল যে এফবিআই, ট্রাম্পের প্রচার উপদেষ্টাদের নজরদারি করতে গোপন আইন ভঙ্গ করেছে। নিউ ইয়র্ক টাইমস কাশের এই কাজকে ‘কাশ মেমো’ নামে চিহ্নিত করেছিল।

রাতভর টানা বৃষ্টির জেরে ভাসছে বাংলাদেশের করতোয়া সহ একাধিক গ্রাম

কাশ প্যাটেলকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি একাধিক বিতর্কেও জড়ানো হয়। তিনি দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান, চিনের মতো দেশের বিরুদ্ধে তারা একযোগে কাজ করছেন।কাশ প্যাটেল নতুন এফবিআই প্রধান হিসেবে তার নতুন দায়িত্ব পালন শুরু করবেন, এবং ট্রাম্পের প্রতি তার আনুগত্য এবং জাতির জন্য কাজ করার অঙ্গীকার তাকে সামনে আরও উজ্জ্বল করে তুলবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর