japan-separation-marriage-and-sleeping-culture

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : বাঙালিদের কাছে অদ্ভুত শোনালেও জাপানে স্বামী-স্ত্রীর আলাদা ঘুমানো একটি পুরনো এবং স্বাভাবিক প্রথা। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে প্রায় ৩০-৪০ শতাংশ দম্পতি আলাদাভাবে ঘুমান।২৮ শতাংশ দম্পতি সম্পূর্ণ আলাদা ঘরে থাকেন। এই অভ্যাস শত শত বছর ধরে জাপানে প্রচলিত।

শীতে সাফারি করতে যাবেন ? জেনে নিন ভারতের জনপ্রিয় ৫ জাতীয় উদ্যানের সম্পর্কে

দাম্পত্য শান্তি বজায় রাখতে সাহায্য করে এই নিয়ম

জাপানিরা বিশ্বাস করেন পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তাই ব্যস্ত জীবনে সবার আলাদা সময়সূচি মেনে একজনের বিশ্রাম যাতে অন্যজনের কারণে ব্যাহত না হয় সেই কারণে তারা আলাদা ঘুমান। উদাহরণস্বরূপ শিশুরা সাধারণত মায়ের সঙ্গে ঘুমায় ফলে বাবা আলাদা ঘুমোন। এতে সবার ঘুম নির্বিঘ্ন হয়।এছাড়া আলাদা ঘুমানোর আরও সুবিধা হলো নাক ডাকা বা বিছানার জায়গা নিয়ে ঝামেলা হয় না। যা দাম্পত্য শান্তি বজায় রাখতে সাহায্য করে। যদিও অনেকে মনে করেন আলাদা ঘুমানো দাম্পত্যে দূরত্ব সৃষ্টি করে, জাপানিরা একে সুস্থ সম্পর্কের চাবিকাঠি মনে করেন।জাপানের আরেকটি আকর্ষণীয় প্রথা হলো ‘সেপারেশন ম্যারেজ’, যেখানে দম্পতিরা একসঙ্গে না থেকে আলাদাভাবে বসবাস করেন। এই ধরনের বিয়েতে স্বামী-স্ত্রী আলাদা ঘরে থাকেন এবং নিজেদের জীবনে হস্তক্ষেপ করেন না। তারা শুধুমাত্র সাপ্তাহিক ছুটিতে একসঙ্গে সময় কাটান।

শান্তিপূর্ণ পরিবেশে নির্জন সমুদ্রে কিছু সময় কাটাতে চাইলে এই জায়গা হতে পারে আপনার জন্য সঠিক গন্তব্য , কম খরচে ঘুরে আসুন পূর্ব মেদিনীপুরের বাঁকিপুট

বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিয়েতে সম্পর্ক ভাঙার ঘটনা কমে যায়। আলাদা থেকে নিজেদের মতো করে থাকা অনেকেই সম্পর্কের জন্য স্বাস্থ্যকর মনে করছেন। জাপানের এই নতুন ধারাটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর