india-air-train-project-2028

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর :ভারতের বিমান পরিবহণের নতুন অধ্যায়ে প্রবেশের সময় ঘনিয়ে আসছে। যেখানে এয়ারপ্লেনের বদলে আসছে এয়ার ট্রেন। ২০২৮ সালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এলিভেটেড ট্যাক্সিওয়েতে একটি এয়ার ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) ইতিমধ্যে ৭.৭ কিলোমিটার দীর্ঘ অটোমেটেড পিপল মুভার (APM) ট্রেন নির্মাণের জন্য টেন্ডার জারি করেছে।

কোন ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গমনের সুফল মিলতে চলেছে !

১৬০০ কোটি টাকা খরচ

এই ট্রেনটি টার্মিনাল ২ এবং ৩-কে টার্মিনাল ১ এর সঙ্গে সংযুক্ত করবে। যা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। উল্লেখ্য, ট্রেনটি রানওয়ে ২৮ এর নীচ দিয়ে চলাচল করবে এবং এর বেশিরভাগ অংশ হবে এলিভেটেড। অর্থাৎ মাটি থেকে উঁচু। এলিভেটেড অংশের দৈর্ঘ্য হবে ৫.৭ কিলোমিটার। আর মাটির অংশ থাকবে ২ কিলোমিটার। এর নীচের অংশটি টার্মিনাল ১-এর কাছে অবস্থিত হবে।

পুজোর আগেই দুর্যোগের সতর্কতা দিল আবহাওয়া দফতর

এছাড়াও, এই প্রকল্পের অংশ হিসেবে একটি স্কাইওয়াক তৈরি করা হবে। যা এয়ার ট্রেনকে কার্গো টার্মিনালের সঙ্গে সংযুক্ত করবে। বর্তমানে ভারতে এলিভেটেড ট্রেন নির্মাণে গড়ে প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে ২৫০ থেকে ৩৩০ কোটি টাকা। মাটির উপরে তৈরি হলে খরচ পড়বে ১৫০ থেকে ২০০ কোটি টাকা। যদি মাটির নীচে নির্মাণ করা হয়, তাহলে তা ৫০০ থেকে ৬০০ কোটি টাকা খরচ হতে পারে।

গেরুয়া রঙের আবরণ: রাজনীতির নতুন নাটক!

এই প্রকল্পের মোট খরচ প্রায় ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা হতে পারে। নতুন এয়ার ট্রেনের মাধ্যমে বিমানবন্দরের যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হবে। যাত্রীরা দ্রুত ও সুবিধাজনকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর