[rank_math_breadcrumb]
খলিস্তানপন্থী হত্যার প্রভাবঃ কানাডায় দীপাবলি উদযাপন বাতিল

ব্যুরো নিউজ,৩১ অক্টোবর:খলিস্তানপন্থী হরদীপ সিং নির্ঝরের হত্যা নিয়ে ভারত সরকারের সঙ্গে কানাডার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের পরিমাণ আরও বাড়লো। প্রতি বছর অটো পার্লামেন্ট হিলে ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসীদের নিয়ে দীপাবলি উদযাপন করা হতো। তবে, এই বছর কানাডার বিরোধী দলনেতা পিএর পলিএভের অফিস থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে, এবারের দীপাবলীর উদযাপন অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশে নির্বাচন নিয়ে চিন্তা

বড় প্রশ্ন

ওভারসিজ ফ্রেন্ডস অফ ইন্ডিয়া কানাডা নামে বুধবারের অনুষ্ঠানের আয়োজক গোষ্ঠীকে বাতিলের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ধরনের সিদ্ধান্তের ফলে ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা মনে করেন, এই ধরনের সিদ্ধান্ত কেবল একটি উৎসবের ওপর প্রভাব ফেলছে না, বরং তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি অবমাননা।

মাউন্ট ফুজিতে বরফহীন অক্টোবরঃ উষ্ণায়নের প্রভাব

এই পরিস্থিতি ভারত-কানাডার সম্পর্ককে আরও জটিল করে তুলছে। খলিস্তানপন্থীর হত্যার পর ভারতের প্রতি কানাডার দৃষ্টিভঙ্গি ও নীতির পরিবর্তন কতটা কার্যকর হবে, সেটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে, কানাডার ভারতীয় কমিউনিটি কীভাবে তাদের সাংস্কৃতিক উদযাপনগুলি পুনরায় শুরু করবে, তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর