হেপাটাইটিস বি প্রতিরোধে রাজ্যের সাফল্যঃ অভিনন্দন মুখ্যমন্ত্রীর

ব্যুরো নিউজ,৩০ অক্টোবর:মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানিয়েছেন, হেপাটাইটিস বি প্রতিরোধে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সকলকে অভিনন্দন জানান এবং এই কর্মসূচিগুলোকে আরো ভালভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সবজির অগ্নিমূল্যে রাজ্যের উদ্বেগ এবং টাস্ক ফোর্সের বৈঠক

রাজ্যের মানুষের স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি

মুখ্যমন্ত্রী জানান, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাতে চাই যে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’ সম্প্রতি পরিচালিত জাতীয় সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হার মাত্র 0.0৭ শতাংশ,যেটি রাজ্যের প্রত্যাশিত মাত্রার চেয়েও অনেক ভালো।এই সাফল্যের পেছনে রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও বড় ভূমিকা রয়েছে। ২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মায়েদের ও সদ্যজাত শিশুদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে।এই টিকাকরণ কর্মসূচির ফলেই এই রোগ প্রতিরোধ  সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাঃ রাজ্য সরকারের অচলাবস্থা এবং আয়ুষ্মান যোজনার বাস্তবতা

মুখ্যমন্ত্রী সকল স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারা সকলেই এই সাফল্যে অবদান রেখেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে গেলে হেপাটাইটিস বি-র সংক্রমণ হার আরও কমিয়ে আনা সম্ভব হবে এবং রাজ্যের মানুষের স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি পাবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর