Hanuma show-cause state organization!

পুস্পিতা বড়াল, ২৮ মার্চ: অন্ধ্র ক্রিকেট সংস্থার রঞ্জি ট্রফির মাঝেই গণ্ডগোল হয় হনুমা বিহারীর সঙ্গে। প্রথম ম্যাচের পরেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ভারতীয় দলে খেলা ক্রিকেটারকে। হনুমা রঞ্জি শেষ হতেই রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। রাজ্য সংস্থা সেই ঘটনায় হনুমাকে শো-কজ় করে। রাজ্যের কাছে এ বার তিনি চাইলেন ছাড়পত্র।

রাজ্যের কাছে এ বার তিনি চাইলেন ছাড়পত্র

Advertisement of Hill 2 Ocean

অশোক দিন্দার হয়ে প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অন্ধ্র ক্রিকেট সংস্থা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিল যে, হনুমাকে শো-কজ় করা হয়েছে মেল করে। কিন্তু হনুমা কোনোও উত্তর দেননি। এই প্রসঙ্গে অন্ধ্রের এক কর্তা বলেন, “আমরা হনুমাকে শো-কজ় করেছি। ওর উত্তর এখনও পাইনি। গত মাসে ও যে ব্যবহার করেছিল, সেটার কারণ জানতে চাওয়া হয়েছে। ও আমাদের সঙ্গে কোনও কথা বলেনি। সেই সুযোগটা দেওয়া হয়েছে হনুমাকে। আমাদের রাজ্যের ক্রিকেটের উন্নতির নেপথ্যে ওর বড় ভূমিকা রয়েছে। সেটাকে আগ্রাহ্য করা যাবে না।”

ভোটের দিন রাজ্য সরকারের সবেতন ছুটি ঘোষণা

হনুমা এক সংবাদমাধ্যমকে বলেন, “আমি অন্য দলের হয়ে খেলতে চাই। অন্ধ্র ক্রিকেট সংস্থার কাছে ছাড়পত্র চেয়েছি। ওদের উত্তরের অপেক্ষায় আছি।” হনুমা রাজ্য সংস্থার চিঠির জবাবে জানতে চেয়েছেন, ‘এমন ব্যবহার কেন করা হয়েছে তাঁর সঙ্গে।’ এই প্রসঙ্গে তিনি আরও লিখেছিলেন, “বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে অধিনায়ক ছিলাম। সেই ম্যাচে দলের ১৭ নম্বর খেলোয়াড়ের উপর চিৎকার করেছিলাম। ও গিয়ে নিজের বাবাকে (যিনি একজন রাজনীতিবিদ) অভিযোগ করে। ওর বাবা রাজ্য সংস্থাকে নির্দেশ দেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। গত বারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে আমরা ৪১০ তাড়া করে জিতলেও কোনও কারণ ছাড়াই আমাকে নেতৃত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়।”

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর