glowing skin

ব্যুরো নিউজ, ৯ মেঃ সুন্দর, দাগমুক্ত উজ্জ্বল ত্বক পেতে পার্লারে গিয়ে হাজার টাকা খরচ করার দরকার নেই। নিয়মিত ঘরোয়া যত্ন আর সামান্য কিছু নিয়ম মেনে চললেই ত্বক সুস্থ আর প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, ত্বক সুস্থ রাখতে প্রথম শর্ত হল সঠিকভাবে ত্বক পরিষ্কার করা। কারণ ত্বকে ময়লা জমে থাকলে সেখান থেকেই ব্রণ, র‍্যাশ, ব্ল্যাকহেডসের মতো সমস্যা দেখা দেয়।

বানতলা ম্যানহোলে দুর্ঘটনাঃ তিন সাফাইকর্মীর মৃত্যু, ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক

ত্বক পরিষ্কারের সহজ কিন্তু জরুরি নিয়ম

Tollywood Gosip: বিয়ের পরেও নিস্তার নেই প্রাক্তনের হাত থেকে তাই সোহিনী এবার রনং দেহি


ত্বকের যত্ন শুরু হয় হাত ধোয়ার মধ্য দিয়ে। মুখে হাত লাগানোর আগে হাত পরিষ্কার না করলে ত্বকে সহজেই জীবাণু ছড়িয়ে পড়ে। এরপর ত্বকের ধরন বুঝে সঠিক ফেসওয়াশ বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তৈলাক্ত, শুষ্ক বা সংবেদনশীল—যে ধরনের ত্বকই হোক না কেন, হালকা ও প্রাকৃতিক উপাদানযুক্ত ক্লিনজার ব্যবহার করাই ভালো। এতে ত্বকের ময়লা, তেল আর মেকআপ সহজেই পরিষ্কার হয়।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

ত্বক ভালো রাখতে দিনে দু’বার মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলুন—সকালে ঘুম থেকে উঠে আর রাতে শোয়ার আগে। তবে মুখ ধোয়ার সময় খুব ঠান্ডা বা গরম জল নয়, বরং হালকা গরম জল ব্যবহার করাই ঠিক। মুখ পরিষ্কারের সময় আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করুন, বিশেষ করে টি-জ়োন অর্থাৎ কপাল আর নাকের পাশে। এখানে তেল বেশি জমে, ফলে ব্রণ আর ব্ল্যাকহেডসের সমস্যা বাড়ে।

সপ্তাহে ২-৩ বার ত্বক হালকা স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করুন। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক আরও সতেজ দেখায়। চাইলে গরম জলে লেবুর খোসা আর এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভেপার নিতে পারেন, এতে রোমকূপ পরিষ্কার হবে। মুখ ধোয়ার পর অবশ্যই টোনার আর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সকালে বেরনোর আগে সানস্ক্রিন লাগানো যেন না ভুলে যান। পাশাপাশি বিছানার চাদর, বালিশের কভার নিয়মিত ধুয়ে নিন, কারণ এগুলিতেই মুখের সমস্যার মূল জীবাণু লুকিয়ে থাকে। প্রচুর জল খান, স্বাস্থ্যকর খাবার খান আর রাসায়নিক পণ্যের বদলে প্রাকৃতিক উপায়েই ত্বকের যত্ন নিন। তাহলেই পার্লার ছাড়াই আপনি পাবেন মন কাড়া উজ্জ্বল ত্বক!

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর