[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ  জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন গিগ কর্মীরা। আজ, ১৬ মে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওলা, উবার, সুইগি, জোম্যাটো সহ বিভিন্ন অ্যাপ-ভিত্তিক ক্যাব ও ফুড ডেলিভারি পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU) এই ধর্মঘটের ডাক দিয়েছে।

তাদের দাবি, পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে তাঁদের দৈনিক আয় কমে যাচ্ছে, যা দিয়ে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মী এই মূল্যবৃদ্ধির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্যাব চালক এবং ডেলিভারি পার্টনারদের প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, ফলে জ্বালানির খরচ তাঁদের আয়ের একটি বড় অংশ গ্রাস করছে। অথচ কোম্পানিগুলি তাঁদের পারিশ্রমিক বাড়াচ্ছে না। গিগ কর্মীদের মূল দাবি, প্রতি কিলোমিটারে ন্যূনতম ২০ টাকা সার্ভিস চার্জ বৃদ্ধি করা হোক। পাশাপাশি, সামগ্রিক পারিশ্রমিক বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে।

নির্মল গোরানা, ইউনিয়নের এক প্রতিনিধি জানিয়েছেন, মহিলা কর্মী, ডেলিভারি এজেন্ট এবং চালকরাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। যানজট এবং তীব্র গরমের মধ্যে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা কাজ করেও তাঁরা ন্যায্য পাওনা পাচ্ছেন না। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বহু কর্মী কাজ ছাড়তে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষ সাময়িকভাবে অসুবিধায় পড়লেও, গিগ কর্মীদের এই আন্দোলন তাঁদের অধিকার আদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর