গঙ্গায়

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হল মহাদেব পাল নামে ৭০ বছরের এক বৃদ্ধের। বাড়ি ভদ্রকালী শখেরবাজার হাউসিং এলাকায়। দীর্ঘ ৩৪ বছর ধরে প্রতিদিন গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন মহাদেববাবু। নিয়মিত স্নান ও সাঁতার কাটতেন তিনি। রবিবারও সেই অভ্যাসমতো গঙ্গায় স্নানে নামেন কিন্তু আচমকাই জলের গভীরে তলিয়ে যান। ঘটনাটি ঘটার পরপরই উত্তরপাড়া থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে তার দেহ উদ্ধার করে।

স্বাতী নক্ষত্রে সূর্যের প্রবেশে ছয় রাশির জন্য আশীর্বাদ কর্ম, আয় ও খ্যাতি লাভের সম্ভাবনা

চিন্তিত স্থানীয় প্রশাসন

সাধারণ মানুষের খাবার জন্য মুগ ও মুসুর ডালের দাম নিয়ন্ত্রণ রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

এই মর্মান্তিক ঘটনা উত্তরপাড়া-কোন্নগর অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। গত এক বছরে এই এলাকায় ১৫ জনের বেশি মানুষের গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে। পরপর এতজনের মৃত্যু হওয়ায় স্থানীয় প্রশাসন ব্যাপক চিন্তিত। গঙ্গার এই বিশেষ অঞ্চলটি বিশেষভাবে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য কোন্নগরে একটি স্থায়ী ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌরসভা। এতে বিপর্যয়কালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ বিদায় নিলেও ধানের পর আলুচাষও সংকটে মাথায় হাত চাষিদের

স্থানীয়দের মতে, মহাদেববাবু অত্যন্ত অভিজ্ঞ সাঁতারু ছিলেন। তারা জানিয়েছেন, ‘বছরের পর বছর ধরে তিনি সাঁতার কাটছেন। আজ কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, তা কেউই বুঝতে পারছেন না।’ প্রশাসনও বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর