কবে হবে অষ্টম বেতন কমিশন

ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন নিয়ে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আগেই শোনা গিয়েছিল, নভেম্বর মাসের মধ্যে হয়তো অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কিছু ঘোষণা করা হবে। কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা বেশ ক্ষীণ বলে জানা যাচ্ছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের বেতন কমিশন সম্পর্কে কোন সিদ্ধান্ত আসবে না। তবে, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে এর ব্যাপারে কিছু খবর পাওয়া যেতে পারে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের তরজা মিটলঃ দুই তৃণমূল নেতার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান

কর্মচারীদের জন্য সুখবর


এদিকে, নভেম্বর মাসে যে ‘ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি’ বৈঠক হওয়ার কথা ছিল, তা আপাতত পিছিয়ে যেতে পারে। কেন্দ্রীয় কর্মী দফতরের সচিব পদের পরিবর্তন হওয়ায়, বৈঠকটি পরবর্তী মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংগঠনই সরকারের এবং কর্মচারীদের মধ্যে যে কোন সমস্যা সমাধান করার জন্য মধ্যস্থতা করে থাকে।বৈঠকে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।তবে, এর আগেই কর্মচারীরা যে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাউন্স) পাচ্ছেন, তা বাড়ানোর বিষয়ে খবর আসতে পারে। বর্তমানে কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে তাদের মহার্ঘ ভাতা আরও বাড়ানো হতে পারে। তবে, এই ঘোষণা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হলেও, তা আগামী মার্চ মাসে ঘোষিত হতে পারে।

ইউটিউব দেখে পুলিশের পরীক্ষায় পাশ! উত্তরপ্রদেশের কসমপুর খোলা গ্রামে ২৬ জন পরীক্ষার্থী সফল

তবে, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একযোগে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসা খুবই সম্ভাব্য বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে, অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত কর্মচারীদের জন্য সুখবরই হতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর