
রাশিয়ায় জন্মহার সংকট,কর্মক্ষেত্রে সঙ্গমের আহ্বান সরকারের
ব্যুরো নিউজ,২০ সেপ্টেম্বর:রাশিয়া বর্তমানে গুরুতর জন্মহার সংকটের মুখোমুখি। এই সমস্যার সমাধানের জন্য দেশটির সরকার নাগরিকদের কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ এবং কফি বিরতির সময় সঙ্গমের পরামর্শ দিয়েছে। বিষয়টি শুনে অবাক হলেও, সরকারের এই নিদান বাস্তবে কার্যকর করার চেষ্টা চলছে।রাশিয়ার জন্মহার বর্তমানে মহিলা প্রতি ১.৫, যা দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ২.১-এর তুলনায় যথেষ্ট কম। এমন পরিস্থিতিতে রুশ সরকার উদ্বিগ্ন হয়ে কর্মক্ষেত্রে সঙ্গম করার




























