
চিরবিদায় নিলেন কিংবদন্তী নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র
ব্যুরো নিউজ,১২ নভেম্বর:প্রয়াত বাংলা নাটক ও চলচ্চিত্রের এক অমূল্য রত্ন, বর্ষীয়ান অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, এবং অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বর মাসের শেষে। তাঁর অবস্থা বেশ সংকটজনক ছিল এবং চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তিনি ‘কার্ডিওজেনিক শক’




























