
কাবাব, হালিম, শরবত – ইফতারের স্বর্গ জাকারিয়া স্ট্রিট!
ব্যুরো নিউজ,২৬ মার্চ :রমজান মাস এলেই কলকাতার জাকারিয়া স্ট্রিট যেন এক উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এ বছরও ১ মার্চ থেকে শুরু হওয়া রমজান মাস উপলক্ষে উত্তর কলকাতার এই বিখ্যাত রাস্তা আলোকসজ্জায় ঝলমল করছে। রাস্তার মোড়ে মোড়ে ঝুলছে সবুজ নীল নরম আলো, আর নিওন বোর্ডে লেখা ‘রমজান মুবারক’ শুভেচ্ছা যেন এক বিশেষ উন্মাদনার সৃষ্টি করেছে।প্রতি বছরের মতো, এবারও শহরের ভোজনরসিকরা ইফতার



























