গিজ়ার বিস্ফোরণ

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : উত্তরপ্রদেশের বরেলীতে গিজ়ার বিস্ফোরণে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্নানঘরে গিজ়ারের বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে এক নববধূর। মাত্র পাঁচ দিন আগে গত ২২ নভেম্বর বুন্দেলশহরের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয়েছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই এমন করুণ পরিণতি হলো তার।

বারাণসী রেলস্টেশনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক গাড়ি

গিজ়ারের বিস্ফোরণ হলেও জোরালো শব্দ হয়নি

বুধবার বিকেলে বরেলীর মিরগঞ্জ এলাকায় শ্বশুরবাড়িতে স্নান করতে যান নববধূ। ঠান্ডা জল গরম করতে গিজ়ার চালান তিনি। স্নান করার সময় আচমকাই গিজ়ারটি ফেটে যায়। অনেকক্ষণ স্নানঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা ডাকাডাকি শুরু করেন কিন্তু কোনো সাড়া না মেলায় দরজা ভাঙার সিদ্ধান্ত নেন মহিলার স্বামী।দরজা ভেঙে দেখা যায় স্নানঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন নববধূ। পাশে ভাঙা গিজ়ারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল। পরিবারের সদস্যেরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পশ্চিমবঙ্গে খনিজ তেল উত্তোলনের পথে বাধা, কেন্দ্রের অভিযোগ- রাজ্য অনুমতি দিচ্ছে না!

পরিবারের দাবি গিজ়ারের বিস্ফোরণ হলেও খুব জোরালো শব্দ হয়নি ফলে স্নানঘরের বাইরে কেউ কিছু টের পাননি। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে এবং পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গিজ়ারে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় নববধূর এমন অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর