[rank_math_breadcrumb]
বারাণসী রেলস্টেশনে আগুন

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : বারাণসী রেলস্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল ২০০-র বেশি চার চাকা ও মোটরবাইক। শনিবার সকালে স্টেশনের পার্কিংয়ের জায়গায় এই দুর্ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রী এবং রেলকর্মীদের মধ্যে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল ও পুলিশ।

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, আতঙ্কের মাঝেই রক্ষা পেল বড় দুর্ঘটনা

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে  রেল কর্তৃপক্ষ

রেল ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে প্রথমে কয়েকজন পার্কিং এলাকায় আগুন দেখতে পান। আরপিএফ কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আগুন দ্রুত পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি চার চাকা ও রেলকর্মীদের মোটরবাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুন লাগার কারণ জানা গেলেও কীভাবে এটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বালিগঞ্জে আগুনে পুড়ল বস্তি, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই অগ্নিকাণ্ডে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঘটনার পরে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

https://www.youtube.com/live/M2vMa52bZGs?si=Uu4OB9ekCY3vbXal

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর