[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ আজকাল অনেক বাড়িতেই শিশুদের খাওয়ানোর সময় মোবাইল ফোন অপরিহার্য হয়ে উঠেছে। কার্টুন বা রাইমস না চললে খুদের মুখে খাবার ওঠে না, এমন অভিযোগ প্রায়শই শোনা যায়। কিন্তু এই অভ্যাসই আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। অনেক বাবা-মা অভিযোগ করেন, সন্তান পেট ভরে খেলেও কেন রোগা হয়ে যাচ্ছে, কেন তার ওজন বাড়ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, এই ‘আন্ডারওয়েট’ বা ওজন কমে যাওয়ার নেপথ্যে রয়েছে স্মার্টফোনের মারণ নেশা। নয়ডার নিদান মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালের চিকিৎসক ডঃ রাজীব রঞ্জন এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাঁর মতে, যখন একটি শিশু স্ক্রিনের দিকে তাকিয়ে খায়, তখন সে খাবারের স্বাদ, গন্ধ বা টেক্সচার কিছুই অনুভব করতে পারে না। এর ফলে শরীর থেকে প্রয়োজনীয় হজমকারক রস বা এনজাইম ঠিকমতো ক্ষরণ হয় না, যার ফলে খাবার সঠিকভাবে হজম হয় না এবং শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না।

গবেষণায় দেখা গেছে, ফোন দেখে খাওয়ার সময় শিশু ‘মাইন্ডলেস ইটিং’-এর শিকার হয়। এর ফলে সে প্রয়োজনের তুলনায় কম খেতে পারে অথবা অতিরিক্ত খেয়ে ওবেসিটির দিকেও ঝুঁকতে পারে। বিশেষ করে ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই সমস্যা প্রকট। ডঃ রঞ্জনের পরামর্শ, এই মরণ নেশা কাটাতে বাবা-মাকেই উদ্যোগী হতে হবে। শিশুকে আলাদা করে না খাইয়ে পরিবারের সকলের সঙ্গে বসে খাওয়ার অভ্যাস করান। খাওয়ার সময় বাবা-মাকেও নিজেদের ফোন সরিয়ে রাখতে হবে। মনে রাখবেন, আজকের সচেতনতা আপনার সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্য নিশ্চিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর