বাজারদর নিয়ন্ত্রণে রাজ্যের উদ্যোগ

ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:রাজ্য সরকার বাজারদরের নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন আনাজের দাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রের দাবি, শীতকালীন আনাজ বাজারে আসতে শুরু করলেও, দাম আশানুরূপ কমেনি। তবে বেশ কিছু জেলায় দাম কমার লক্ষণ দেখা গেলেও, বেশিরভাগ জায়গায় আনাজের দাম এখনও বেশি। আলু এবং পেঁয়াজের দাম তুলনামূলকভাবে বেশি থাকলেও, অন্যান্য সব আনাজের দাম কমে আসছে বলে জানিয়েছেন বিপণনমন্ত্রী বেচারাম মান্না।

কলকাতায় এসএফআইয়ের বিক্ষোভঃ ট্যাব দুর্নীতি ও শিক্ষাক্ষেত্রে সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ

রসুনের দাম ৩৫০-৪০০ টাকা কেজি


বাজারগুলির তথ্য অনুযায়ী, বেগুন ৭০-৮০ টাকা কেজি, টমেটো ৬০-৮০ টাকা, ক্যাপসিকাম ৮০-১০০ টাকা, শিম ৬০ টাকা, গাজর ৮০-১০০ টাকা, শসা ৪০ টাকা এবং বিন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পূর্ব মেদিনীপুরে পটল, ঝিঙে, ঢ্যাঁড়সের দাম বেড়েছে, তবে পেঁয়াজ, বাঁধাকপি, বিন, লঙ্কার দাম কমেছে। হুগলি জেলায় আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম কমেছে।ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়েছে, কিন্তু বিয়ের মরসুমের কারণে দাম কিছুটা চড়া। তারা আশা করছেন, দিন কয়েকের মধ্যে দাম আরও কমবে। অন্যদিকে, রাজ্যের দু’-একটি জায়গায় জ্যোতি আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও, কলকাতা ও কোচবিহারে তার দাম ৩৫-৪০ টাকা কেজি এবং চন্দ্রমুখী আলু ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কমেনি এবং রসুনের দাম ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ জায়গায়।

তৃণমূলে শৃঙ্খলারক্ষা কমিটি পুনর্গঠন, নতুন মুখপাত্রদের দায়িত্ব ভাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২১ নভেম্বর আলুর দাম নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন।তার পরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের নিয়মিত বৈঠক শুরু হয়েছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, বাজারের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় থানাগুলিকে সক্রিয় করা হয়েছে। সরকারের আশা, শীতকালীন আনাজ পুরোপুরি বাজারে চলে আসলে দাম আরও কমবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর