[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৭ই মে ২০২৬ঃ  ক্ষমতার পালাবদলের পর এবার অ্যাকশনে নেমেছে পুলিশ। মালদার কালিয়াচকে টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক দাপুটে তৃণমূল নেতাকে। ধৃতের নাম সাদ্দাম শেখ। শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মালদার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠছিল সাদ্দাম শেখের বিরুদ্ধে। সে নিজেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা হিসাবে পরিচয় দিত এবং টোটো পিছু দৈনিক ২০-২৫ টাকা করে তোলা আদায় করত। টাকা না দিলে টোটো চালকদের যাত্রী তুলতে দেওয়া হতো না বলেও অভিযোগ। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার ধৃত সাদ্দাম শেখকে মালদা আদালতে পেশ করা হয় এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে।

উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, “দলটা রাজ্যে ক্ষমতায় না থাকলেও ওদের ঔদ্ধত্য কমেনি। পুলিশ উচিত শিক্ষা দিয়েছে।” যদিও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ পাল্টা জানিয়েছেন, “তৃণমূলের নাম ভাঙিয়ে কেউ এমন কাজ করলে দল কখনোই সমর্থন করে না। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।” এই গ্রেপ্তারির ঘটনায় জেলার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর