[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদের জন্য কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুর নাম ঘোষণা করে চমক দিল বিজেপি নেতৃত্ব। এতদিন মানিকতলার বিধায়ক তাপস রায়ের নামই স্পিকার হিসেবে শোনা যাচ্ছিল, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় রথীন্দ্র বসুর নাম ঘোষণা করেন।

বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন। নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব বুধবার থেকে শুরু হয়েছে এবং আজ তা শেষ হবে। প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করছেন তাপস রায়। আগামীকাল নতুন স্পিকার নির্বাচন হওয়ার কথা, যেখানে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বসু বিজেপির একজন পুরনো ও বিশ্বস্ত নেতা। তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

স্পিকার পদে মনোনীত হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রথীন্দ্র বসু। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিধানসভার মর্যাদা রক্ষা ও জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব।’ তাঁর এই মনোনয়ন উত্তরবঙ্গের রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর