ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ঘরের ভিতরে ও বাইরের বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য সেন্সর ব্যবস্থা তৈরি করতে চলেছে আর তার জন্যই তারা গবেষক চাইছেন । সেই জন্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২০ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর