ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ ৯ই মে ২০২৬ বিজেপির জন্য এক স্মরণীয় দিন। আজকে প্রথমবারের মত বাংলায় সরকার গঠনে্র প্রক্রিয়ায় সিলমোহর পদ্মশিবিরের। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আর এই স্মরণীয় দিনে বাংলায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী সহ বহু হেভিওয়েট মন্ত্রী। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে হুডখোলা জিপে করে ব্রিগেডে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় এসেছে পৌঁছাছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কলকাতা এসে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঞ্চে হাজির ২৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ।
শপথে সাক্ষী থাকতে ব্রিগেডে জনস্রোত । ব্রিগেডের চারিদিক জুড়ে রয়েছে গেরুয়ার ঝড় । রবীন্দ্রাজয়ন্তীর দিনেই ইতিহাসের সাক্ষী থাকবে বঙ্গবাসী। ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এসেই মঞ্চে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিলেন তিনি । এরপরই মঞ্চে হাজির থাকা প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে জড়িয়ে ধরেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরযাত্রার সফরসঙ্গী ছিলেন বলে খবর বিজেপি সূত্রে।
এমনকি এই স্মরণীয় খনের সাক্ষী থাকতে ইতিমধ্যেই বাড়ি থেকে রওনা দিলেন শিবপুরের নতুন বিধায়ক রুদ্রনীল ঘোষ। মা বাবার ছবিতে প্রণাম করে গুরুজনেদের আশীর্বাদ নিয়ে ব্রিগেডের সভা মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন শিবপুরের নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ।সপরিবারে ব্রিগেডমুখী ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। ৪ মার্চ ২০২৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ কৌস্তভকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরবর্তীতে মেলে জামিন। কিন্তু তখনই করেছিলেন ধনুক ভাঙা পণ। যতদিন না মমতার সরকার চলে যাচ্ছে ততদিন মাথায় রাখবেন না চুল। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগ ও গোঘাট থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। গোঘাট ও আরামবাগ থেকে মিছিল করে ট্রেনে করে স্লোগান দিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা। উত্তরবঙ্গ থেকে এসেছেন প্রচুর বিজেপি সমর্থক। সকলের কাছেই যেন এ এক নতুন সকাল। দুর্নীতিমুক্ত সুশাসন, মিলবে চাকরি জনতার মুখে মুখে ঘুরছে সেই কথা। গঙ্গাসাগর থেকেও অনেককে আসতে দেখা গেল শঙ্খ হাতে। শিয়ালদহ স্টেশনে বিজেপির তরফ থেকে ক্যাম্পও করা হয়েছে।
আজ শুভেন্দু অধিকারীর বিধানসভার সব কর্মসূচি বাতিল। বুধবার বিধানসভায় আসবেন। ওই দিন বিধায়করা শপথ গ্রহণ করবেন। আজ জোড়াসাঁকো, কালীঘাট মন্দির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে খবর।




















