ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ এবারের চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা খুবই শোচনীয় । বিগত তিন ম্য়াচে তারা হারের হ্যাটট্রিক করে ফেলেছিল । কলকাতা নাইট রাইডার্স প্রথম ৬ ম্য়াচের মধ্যে পাঁচটাতেই হেরে গিয়েছিল। তবে খেলায় মোড় ঘুরল শুক্রবার ৮ই মে । দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলা ছিল কেকেআর ব্রিগেডের । অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত লো-স্কোরিং ম্য়াচে হেসেখেলে সেই জয় হাসিল করল অজিঙ্কা রাহানের দল। দিল্লি ক্যাপিটালসকে তারা ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ১০ ম্য়াচ থেকে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। চারটে ম্য়াচ জিতলেও তারা ৫ ম্য়াচ হেরে গিয়েছে এবং একটি ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।
কলকাতার হাতে এখনও ম্য়াচ বাকি রয়েছে। বাকি প্রত্যেকটা ম্য়াচ জিততে পারলে তারা সর্বাধিক ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে। অঙ্কের হিসেবে ১৬ পয়েন্ট নিশ্চিত করতে পারলেই আইপিএল টুর্নামেন্টে কোনও দল প্লে-অফে তারা জায়গা করে নেবে । খানে আরও একটি সমীকরণ রয়েছে। এরমধ্যে একটি ম্য়াচ হেরেও নকআউট পর্বের যোগ্যতা অর্জন করতে পারবে কলকাতা। আসলে, প্লে-অফে ওঠার জন্য এরমধ্যে অন্তত তিনটে ম্য়াচ তাদের জিততেই হবে। বাকি একটি ম্য়াচ যদি কলকাতা হেরে যায়, তাহলে বাকি দলগুলোর নেট রান রেটের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে শীর্ষ চারের মধ্যে থাকা সর্বশেষ দলের সঙ্গে যদি তাদের পয়েন্ট সমান-সমান হয় এবং নেট রান রেটে কেকেআর এগিয়ে থাকে, সেক্ষেত্রে হয়ত প্লে-অফে উঠতে পারবে।
অন্যদিকে, ১১ ম্য়াচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে। অন্যদিকে, টানা তিন ম্য়াচে পরাজয়ের পরও পঞ্জাব কিংস আপাতত ১৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। যদিও তারা একটা ম্য়াচ কমই খেলেছে। আবার ১০ ম্য়াচ খেলে ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তিনটে দল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স। অর্থাৎ, এরা যদি বাকি চারটে ম্য়াচ জিততে পারে, তাহলেও ২০ পয়েন্টে পৌঁছে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআর ব্রিগেডের আশা ক্রমশ নিষ্প্রভ হতে শুরু করেছে।





















