ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ ফে্র একগুচ্ছ ট্রেন বাতিল। ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্তসীতারামপুর- ঝাঁঝা সেকশন এর মথুরাপুর সেকশনে প্রি-নন-ইন্টারলকিং অন্য নন ইন্টারলকিং -এর কাজ শুরু হওয়ার জন্যই এই সিদ্ধান্ত। যাত্রীদের যাতে সমস্যা না হয়, তাই আগের থেকে রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে।

যে ট্রেন গুলি  বাতিল হয়েছে তা হল ৬৩৫৪৫/৬৩৫৪৬ অণ্ডাল-জসিডি-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার (১০, ১৪, ১৫ ও ১৭ মে ২০২৬)। ৬৩৫৪৭/৬৩৫৪৮ জসিডি-বাঁকা-জসিডি মেমু প্যাসেঞ্জার (১০, ১৪, ১৫ ও ১৭ মে ২০২৬)। ৬৩৫৬১ আসানসোল-জসিডি মেমু প্যাসেঞ্জার (১০ ও ১৭ মে ২০২৬) ।৬৩৫৬৫/৬৩৫৬৬ জসিডি-ঝাঁঝাঁ-জসিডি মেমু প্যাসেঞ্জার (১০ ও ১৭ মে ২০২৬)। ৬৩৫৭০ বৈদ্যনাথধাম-আসানসোল মেমু প্যাসেঞ্জার (১০ ও ১৭ মে ২০২৬)। ৬৩২৯৮ ঝাঁঝাঁ-দেওঘর মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫১৮ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫১৫ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫২২ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)।

এমনকি যে ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে যা হল ১৩০৩৭ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস ১৪ মে (৪৫ মিনিট বিলম্ব) এবং ১৬ মে (১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে চলবে)। ১৫২৩৩ কলকাতা-দারভাঙ্গা মৈথিলী এক্সপ্রেস: ১৪ মে (১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে চলবে)। ১৫২৩৫ হাওড়া-দারভাঙ্গা সাপ্তাহিক এক্সপ্রেস: ১৬ মে (২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে)। ১২৩১৭ কলকাতা-অমৃতসর আকাল তক্ষত এক্সপ্রেস: ১০ ও ১৭ মে (৩ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে)। ২২১৯৭ কলকাতা-ঝাঁসি প্রথম স্বাধীনতা সংগ্রাম সুপারফাস্ট: ১০ ও ১৭ মে (২ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে চলবে)।এছাড়াও দেরিতে চলবে ২২১৯৮ ঝাঁসি-কলকাতা প্রথম স্বাধীনতা সংগ্রাম সুপারফাস্ট: ১৫ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে)। ২২৬৪৩ এরনাকুলাম-পাটনা সুপারফাস্ট ১২ মে (২ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলবে)। ১৩০৪৪ রক্সৌল-হাওড়া এক্সপ্রেস: ৯ মে (৭ ঘণ্টা দেরিতে চলবে) এবং ১৬ মে (৮ ঘণ্টা ৩০ মিনিট বিলম্ব)। ১৭০০৮ দারভাঙ্গা-চারলাপল্লি এক্সপ্রেস: ১৫ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে)। ১৭০০৬ রক্সৌল-হায়দ্রাবাদ এক্সপ্রেস: ১০ মে (১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে) এবং ১৭ মে (৩ ঘণ্টা ১০ মিনিট দেরিতে চলবে)। ১৩৩৩১ ধানবাদ-পাটনা ইন্টারসিটি: ১০ ও ১৭ মে (৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে)। ১৩৩৩২ পাটনা-ধানবাদ ইন্টারসিটি: ১০ মে (১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে), ১৫ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে), ১৬ মে (৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে) এবং ১৭ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে)।

পাশাপাশি বেশ কিছু ট্রেনে যাত্রাপথ ও যাত্রা সময় সীমায় সংক্ষিপ্তকরণ করা হয়েছে। সেগুলি হল৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঁঝাঁ-বর্ধমান মেমু ১০, ১৪, ১৫, ১৬ ও ১৭ মে ২০২৬ তারিখে এই ট্রেনটি আসানসোল পর্যন্ত চলবে এবং আসানসোল থেকেই ফিরে আসবে। আসানসোল ও ঝাঁঝাঁর মধ্যে ট্রেনটি বাতিল থাকবে। ৬৩২০৯ দেওঘর-পাটনা মেমু: ১৭ মে ২০২৬ তারিখে ট্রেনটি দেওঘরের বদলে ঝাঁঝাঁ স্টেশন থেকে ছাড়বে। ৬৩৫৭২ মোকামা-জসিডি মেমু: ১৭ মে ২০২৬ তারিখে এটি ঝাঝা স্টেশন পর্যন্ত চলবে (জসিডি যাবে না)। ৬৩৫৭৩ জসিডি-কিউল মেমু: ১৭ মে ২০২৬ তারিখে এটি জসিডি-র বদলে ঝাঝা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

 

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর