ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ এবারের বিধানসভা ভোটে পালা বদলের পর বার বার মানুষের ক্ষোভের মুখে তৃনমূলের নেতা-কর্মীরা । এবারে একটা বিমানে্র ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিমানের ভিতরেই মানুষের ক্ষোভের শিকার  কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র । তাঁকে দেখামাত্রই চোর স্লোগান তুললেন সহযাত্রীরা। স্লোগান উঠল, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।

গণনার দিন ফলাফল স্পষ্ট হতেই বহু প্রার্থীকে দেখে চোর স্লোগান তুলেছে সাধারন মানুষ। অভিনেতা দেব-যাকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা চড়া রোদে অপেক্ষা করতেন অনুরাগীরা, তাঁর উদ্দেশ্যেও উঠেছে চোর স্লোগান। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কার্যত টিশার্টে মুখ ঢেকেছেন সুপারস্টার। এমনকি গণনাকেন্দ্রে রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোঁড়ার ঘটনা ঘটেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে।

এসবের মাঝে শুক্রবার বিমানে সফর করছিলেন কৃষ্ণনগরের সাংসদ। যাচ্ছিলেন দিল্লি। বিমানে তাঁকে দেখা মাত্রই আসন ছেড়ে উঠে দাঁড়ান সহযাত্রী। তোলেন চোর স্লোগান। বলা হয়, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।” স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আসনে বসে পড়েন মহুয়া। বিমান সেবিকারা গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

২০২৬ এর নির্বাচনী ফলাফল তৃনমূলের পক্ষে না থাকায় এই ধরনের ঘটনা বারংবার সামনে আসছে । দেখে মনে হচ্ছে বহুদিনের রোষ উগড়ে দিচ্ছে সাধারন মানুষ। ফলে যথেষ্ট অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে নেতা-কর্মীদের। এমনকি তৃণমূল ঘনিষ্ঠ বহু খ্যাতনামা দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলছেন।

 

 

 

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর