ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ এবারের বিধানসভা ভোটে জয়ী দল বিজেপি । তাই এবারের সরকার বিজেপি সরকার ।  জানা গিয়েছে, আগামী ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন মন্ত্রীসভা। কিন্তু সেই মন্ত্রীসভায় কারা কোন পদে থাকবেন , এমনকি কেই বা হবে মুখ্যমন্ত্রী তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর সেই জল্পনার মাঝে সম্ভাব্য সেই মন্ত্রিসভা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ । তিনি বলেন বাংলার সার্বিক উন্নয়ন প্রয়োজন, সেই জন্য প্রতিটা দফতরই গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুক্রবার বিধানসভার বিজেপি পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে বঙ্গে আসছেন আমিত শাহ।

নতুন মন্ত্রীসভা নিয়ে দিলীপ ঘোষ জানান, “সারা পশ্চিমবঙ্গেই সার্বিক উন্নয়নের দরকার আছে। প্রত্যেকটা দফতরই গুরুত্বপূর্ণ। কাকে কোন দফতর দেওয়া হবে, সেটা সম্পূর্ণ আমাদের পার্টির নেতৃত্বের হাতেই রয়েছে। আমরা পার্টির কর্মী, কর্মকর্তা। আমাদের নির্বাচনে লড়তে বলা হয়েছে, লড়েছি। আমরা জিতেওছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেই দায়িত্ব পালন করে এই মিশনকে সাকসেস করতে হবে।” এবারের বিধানসভা ভোটে ২২৪ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষ তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রদীপ সরকারকে  ৩০ হাজারের কিছুটা বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন। ৮৯ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন তিনি।

মন্ত্রী পদে থাকবেন কারা ? সেই বিষয়ে বিজেপি কিছু না জানালেও সুত্রের খবর, মন্ত্রীত্ব পেতে পারের স্বপন দাশগুপ্তা, ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখোপাধ্যায়, দীপাঞ্জন চক্রবর্তী, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুব্রত ঠাকুর,  জুয়েল মুর্মু, নমুন রাই।

 

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর