glowing skin

ব্যুরো নিউজ,১৯ এপ্রিলঃ হঠাৎ গালে, কপালে বা নাকের পাশে ব্রণ উঠলেই শুরু হয় টানাপোড়েন— কোন মলম দেব, কোন ক্রিম কিনব? এখন আর এই জটিলতায় পড়তে হবে না। ব্রণের সমস্যা থেকে সহজ মুক্তি দেবে নতুন প্রযুক্তি— ইলেকট্রিক প্যাচ। শুধু লাগান এবং চালু করুন— বাকি কাজ করবে লাইট থেরাপি! এই ‘ইলেকট্রিক প্যাচ’ দেখতে ছোট স্টিকারের মতো হলেও এর ভেতরে রয়েছে এলইডি আলো এবং কন্ট্রোল ইউনিট। নীল ও লাল রঙের আলো যুক্ত এই প্যাচ ব্যাটারিতে চলে এবং ব্রণের উপর চেপে ধরলেই আলো জ্বলে ওঠে। এই আলো সরাসরি কাজ করে ত্বকের ব্যাক্টেরিয়া ও প্রদাহের বিরুদ্ধে।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

কী ভাবে কাজ করে?

লাল আলো জীবাণু ধ্বংস করে, অন্য দিকে নীল আলো ত্বকের গভীরে ঢুকে সেবেসিয়াস গ্ল্যান্ডের নিঃসরণ কমায়। ত্বক কম তৈলাক্ত হয়, ফলে ব্রণ হওয়ার প্রবণতা কমে। আলো কোষে উদ্দীপনা তৈরি করে, ফলে ক্ষত সারাতে সাহায্য করে। রোদে পোড়া, দাগ বা কালো ছোপ থেকেও মুক্তি দিতে পারে এই প্যাচ। এই থেরাপি আগে থেকেই কোরিয়ায় জনপ্রিয়। ভারতেও এখন পাওয়া যাচ্ছে। একটি প্যাচ ৫-১০ মিনিটের বেশি ত্বকে রাখা উচিত নয়। তবে ভুল করে অনেকে সারা রাত ব্যবহার করে ফেলেন, যা ক্ষতিকর হতে পারে। এক সেট ইলেকট্রিক প্যাচে থাকে ৬টি স্টিকার, দাম প্রায় ₹১৫০০।

চাকরি ফিরিয়ে না দিলে ‘গণ-আত্মহত্যা’ ও রাজনৈতিক দুর্বিপাকের হুমকি, মমতার বৈঠক বানচাল করতে প্রস্তুত চাকরিহারা!

ব্যবহারের আগে যা খেয়াল রাখবেন:

  • মুখ পরিষ্কার করুন, মেকআপ বা সানস্ক্রিন যেন না থাকে।

  • ত্বক অতিরিক্ত সেনসিটিভ হলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

  • এলার্জির সমস্যা থাকলে প্যাচ ব্যবহার না করাই ভাল।

ত্বকের যত্নে ক্রিম বা ওষুধ নয়, আলোই হতে পারে ভবিষ্যতের সমাধান— এমনই বলছেন বিশেষজ্ঞরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর