লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

ব্যুরো নিউজ,২৬ মার্চ : লন্ডনে অনুষ্ঠিত বঙ্গশিল্প সম্মেলনে শ’দেড়েক ব্যবসায়ী অংশগ্রহণ করেন, বাংলা শিল্প মহলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেখানে এবং  বিলেত থেকে বাংলায় বিনিয়োগ আনতে সেখানে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে  তারা বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেন বাংলায় বিনিয়োগ করা উচিত, তার ব্যাখ্যা দিয়েছেন শিল্পপ্রতিনিধিরা, এবং সবার মূল কথা ছিল বাংলার বর্তমান শিল্প পরিবেশ।

চড়ুই পাখি সংকটের আসল কারণ নিয়ে গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

‘‘আমরা অসম, হরিয়ানা এবং বাংলায় ব্যবসা করি, কিন্তু বাংলার মতো লাভ আর কোথাও পাইনি”

 ‘‘আমরা অসম, হরিয়ানা এবং বাংলায় ব্যবসা করি, কিন্তু বাংলার মতো লাভ আর কোথাও পাইনি। এখানে কখনও ক্ষতির মুখে পড়িনি, সবসময় লাভে আছি।’’ এমনটাই বললেন ধানসেরি ভেনচার্সের এগজ়িকিউটিভ সিকে ধানুকা, তিনি বাংলাকে ‘লক্ষ্মী’ বলে অভিহিত করেন, কারণ এখানে ব্যবসার পরিবেশ অত্যন্ত অনুকূল।অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া বাংলায় বিনিয়োগের তিনটি কারণ তুলে ধরেন। প্রথমত, বাংলার মুখ্যমন্ত্রী যৌথভাবে কাজ করতে বিশ্বাস করেন। দ্বিতীয়ত, গত ১২ বছরে বাংলার পরিকাঠামো উন্নয়ন অভূতপূর্ব হয়ে উঠেছে। এবং তৃতীয়ত, বাংলায় শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বিদ্যমান, যা অর্থনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য।

বিজেপি সরকার আসতেই দিল্লি বাজেটে ধামাকা ! বাজেটে কি আছে দেখুন

‘‘আমি মার্কিন মুলুকে থাকতে পারতাম, কিন্তু বাংলায় ফিরে এসে ব্যবসা শুরু করি, কারণ এখানে এখন আর শ্রমিক অসন্তোষ নেই। মেহুল মোহানকা, টেগা ইন্ডাস্ট্রিজের কর্ণধার, কলকাতায় ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করার সময় এমনটাই বললেন, ’’গ্রাফিতি ইন্ডিয়ার চেয়ারম্যান কেকে বাঙুর ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘‘বাংলায় শিল্পস্থাপনের জন্য সরকার খুবই সক্রিয়, প্রশাসন সবসময় পাশে থাকে। আপনারা এখানে আসুন, আপনাদের অভিজ্ঞতা ভাল হবে।লক্ষ্মী গ্রুপের চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায় ব্রিটিশদের চায়ের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘‘দার্জিলিংয়ের চা শিল্প এখন সারা পৃথিবীতে জনপ্রিয়।’’ তিনি উল্লেখ করেন যে, উত্তরবঙ্গের পাহাড়ে চা শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে।

শুধু কি কাঁচা হলুদ খাচ্ছেন ? এর সাথে এই মশলা মেশালেই হবে অমৃত উপকারিতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধায়ের আন্তরিকতার প্রশংসা করেন গোয়েন্কা গ্রুপ ।সঞ্জীব গোয়েন্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েন্কা বলেন, ‘‘কোলকাতা আমাদের ঘর, এবং এখানে বিনিয়োগের পরিবেশ এখন অনেক উন্নত।’’ তিনি অতীতের জটিলতা কাটিয়ে বাংলাকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশে পরিণত করেছেন।প্যাটন ইন্টারন্যাশনালের এমডি সঞ্জয় বুধিয়া বলেন, ‘‘কলকাতা আমার পছন্দের শহর, এখানে বিনিয়োগের সুযোগ অসীম।’’ তিনি মুখ্যমন্ত্রীর কার্যকরী নেতৃত্বের প্রশংসা করেন, যার জন্য ‘ওয়েস্ট বেঙ্গল’ এখন ‘বেস্ট বেঙ্গল’ হয়ে উঠেছে।সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী মুখ্যমন্ত্রীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ দিয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের বিল পাশ করে দ্রুত কাজ শুরু করেছেন।’’রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা বাংলায় বর্তমানে যে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে, তা তুলে ধরে বলেন, ‘‘বাংলায় এখন সম্ভাবনার বসন্ত এসেছে। বাংলা এখন সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’’এই সমস্ত বক্তব্য থেকে স্পষ্ট, যে বাংলায় এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে এবং শিল্পমহল বাংলায় আসার জন্য উদগ্রীব।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর