মৃত্যু চিকিৎসক তরুণীর

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : এই সপ্তাহান্তে ট্রেনযাত্রায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকবে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন। রেলের পক্ষ থেকে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেলঘরিয়ায় সবার সামনে স্ত্রীর গায়ে আগুন, স্বামী ও বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

ঘন কুয়াশার জেরে যে এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে:

  • হাওড়া-তারকেশ্বর রুটের ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং ডাউন রুটে ৩৭৩৫৪।
  • রবিবারে একই রুটের ৩৭৩০৯, ৩৭৩১১ সহ আরও কয়েকটি ট্রেন।

কাটোয়া রুটে:

  • হাওড়া-কাটোয়া ০৩০৬১, ০৩০৯৫ এবং আজিমগঞ্জ থেকে ০৩০৯৬।

কৃষ্ণনগর-লালগোলা রুটে:

  • কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার (০৩১৯৩, ০৩১৯৪)।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, কৃষ্ণনগর-লালগোলা সেকশনে সাবওয়ে তৈরির কাজ চলার কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবায় এই বিঘ্ন ঘটছে। এছাড়া কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং সময়সূচিতেও বদল আনা হয়েছঠেটানা তিনদিনের এই ট্রেন বাতিল ও পরিবর্তনের কারণে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের এই সময় রেলের আপডেটের উপর নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর